Apan Desh | আপন দেশ

ভালোবেসে মারমা মেয়েকে চীনা যুবকের বিয়ে

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৯, ২৬ জুন ২০২৬

আপডেট: ১৪:৫৮, ২৬ জুন ২০২৬

ভালোবেসে মারমা মেয়েকে চীনা যুবকের বিয়ে

ছবি : আপন দেশ

তিন বছর আগে ২০২৩ সালের দিকে চীনা যুবক এক্সেলার (৩২) সঙ্গে রাঙামাটির রাজস্থলী উপজেলার মংমিঅং মারমার মেয়ে খইসিংপ্রু মারমার (৩০) পরিচয় ঘটে। 

পরিচয়ের পর থেকে বন্ধুত্ব গড়ে উঠে। এরপর প্রেম, প্রেম থেকে পরিণয়। ওই বছরেই মারমা তরুণী প্রেমের টানে চীনে ছুটে যান তার প্রেমিক এক্সেলার কাছে। সেখানে পারিবারিকভাবে তাদের ধুমধাম বিয়ে হয়। বিয়ের বয়স পার হলো তিনে। সংসারে এসেছে তাদের ফুটফুটে শিশু কন্যা। বর্তমানে ওই কন্যার বয়স দুই ছুঁই ছুঁই।

এবার তিন বছর পর মারমা তরুণী বুধবার (২৪ জুন) রাতে চীনা স্বামী এবং কন্যাকে নিয়ে নিজ দেশের রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজন পাড়ার বাবার বাড়িতে ছুটে আসেন।

এদিকে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খইসিংপ্রু মারমার বাড়িতে ভিড় করতে থাকে। 

চীনা যুবক এক্সেলা বলেন, প্রথম শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। আমি খইসিংপ্রুকে ভীষণ ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করে আসছি। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।

খইসিংপ্রু বলেন, অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে করি। আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি আজীবন একসঙ্গে থাকব। আমি কখনো কল্পনা করিনি ও এ দেশে আসবে। আমি চাই, তাকে নিয়ে সুখে শান্তিতে সারাজীবন বসবাস করি। 

খইসিংপ্রু পরিবারের সদস্যরা বলেন, আমাদের মেয়ে তার পছন্দের চীনা যুবককে বিয়ে করেছে। আমাদের কোনো আপত্তি নেই। তারা সুখে আছে বলে আমরা সুখী।

আরও পড়ুন : নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন বলেন, চীনা নাগরিক এবং তার স্ত্রী উভয়ে দেখা করেছে। চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন। চীনা যুবক এখন ওই মেয়ের বাড়িতেই আছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement