ছবি : আপন দেশ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার (০৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়।
পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
চিতলমারী থানার ওসি রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































