Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৯, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:০৯, ৪ আগস্ট ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের দর কমেছে।

মঙ্গলবার (০৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০২ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> দুই ঘণ্টায় ৫২১ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১০ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭০ টি কোম্পানির, বিপরীতে ১৭৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়