Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে থানায় হামলা, বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৯ মার্চ ২০২৫

জয়পুরহাটে থানায় হামলা, বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক দুই মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দুইটি হলো- থানায় হামলা করে পুলিশকে আহত করা, অন্যটি চাঁদাবাজির মামলা।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ক্ষেতলাল থানায় হামলার ঘটনায় পুলিশের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থসহ ২০ জনের নাম উল্লেখ ও ২শ' থেকে ৩শ' জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন আহত এসআই সঞ্জয় কুমার বর্মন।

একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে আহত বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে অন্য মামলাটি করেন।

আরওপড়ুন<<>>যুবতীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

মামলায় গ্রেফতাররা হলেন, মিনিগারী গ্রামের ফারুক হোসেন (৩৫), শাখারুন্জু গ্রামের জুয়েল শাহ (৪৮), সূর্যবান গ্রামের দেলোয়ার হোসেন বাবু (৪৬), দিঘীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন সজীব (২০) ও মহেশপুর গ্রামের উজ্জল হোসেন (৩১)।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় হামলা ও পুলিশকে আহত করার মামলায় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় জেলা বিএনপি আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পার্থকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত