Apan Desh | আপন দেশ

ভারতে পাচারকালে মেহেরপুর সীমান্তে ৩৩,২০০ ডলার উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০২, ১১ নভেম্বর ২০২৩

ভারতে পাচারকালে মেহেরপুর সীমান্তে ৩৩,২০০ ডলার উদ্ধার

ভারতে পাচারের সময় মেহেরপুর সীমান্ত থেকে ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার (১১ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সকালে বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ডলার ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এসময় বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তি ধান খেতে পানি দেয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩৩ হাজার ২০০ ইউএস ডলার। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত ডলার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement