কোন ভবিষ্যতে বাংলাদেশের জেন-জি?
শিক্ষা, কর্মসংস্থান, আবাসনসংকট, মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে বিশ্বজুড়ে সরব জেন-জি প্রজন্ম। বাংলাদেশ ও নেপালের গণ-অভ্যুত্থান থেকে ইউরোপের রাজপথ- তারুণ্যের শক্তি বদলে দিচ্ছে রাজনীতির সমীকরণ। কিন্তু পরিবর্তনের কারিগর হয়েও বাংলাদেশের তরুণেরা আজ রাজনৈতিক প্রান্তিকতা, কর্মসংস্থানের সংকট ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় বিপর্যস্ত। নেতৃত্বের স্বপ্ন আর বাস্তবতার এই সংঘাত তাদের সামনে নতুন প্রশ্ন তুলছে। তবে কি রাষ্ট্র বদলানোর শক্তি থাকলেও নিজেদের ভবিষ্যৎ বদলাতে পারছে না জেন-জি?