Apan Desh | আপন দেশ

ব্যাটারি কোম্পানির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৬:৩৬, ৩০ আগস্ট ২০২৬

ব্যাটারি কোম্পানির ৩১৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি

ছবি: আপন দেশ

ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝু ইন্ডা‌স্ট্রি লি‌মি‌টে‌ডের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানটির ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি উন্মোচন করেছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন করের ঢাকা অফিস।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছে সরকা‌রি সংস্থা‌টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট অধিদফতরের একটি দল জিউঝু ইন্ডা‌স্ট্রি লি‌মি‌টে‌ডের কার্যালয়ে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।

পরে জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

অধিদফতরের দাবি, সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আরও পড়ুন <<>> ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি কত শতাংশ, জানালেন অর্থমন্ত্রী

উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের নজরদারি ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আপন‌ দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়