৭ নভেম্বর: ক্ষমতার লড়াইয়ে কে কেন হারলেন, কে কেন জিতলেন
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই দিনের ঘটনাকে কেউ সিপাহি-জনতার বিপ্লব, কেউ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আবার কেউ সামরিক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে দেখেন। তবে ব্যাখ্যার পার্থক্য থাকলেও একটি বিষয়ে দ্বিমত নেই-৭ নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে বড় পরিবর্তন এসেছিল। খালেদ মোশাররফের পতন ঘটে, কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী প্রকল্প ব্যর্থ হয়, আর জিয়াউর রহমান আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে আসেন।
০২:২৫ পিএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার