Apan Desh | আপন দেশ

রাজউক

তদন্তের মুখে রাজউকের এক হাজার ৪১৩ প্লট

তদন্তের মুখে রাজউকের এক হাজার ৪১৩ প্লট

রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেয়া মোট ১ হাজার ৪১৩টি প্লটের নথি যাচাই-বাছাই ও তদন্ত জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অনিয়ম পাওয়া গেলে এসব বরাদ্দের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। সেগুলোর কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য ও সিদ্ধান্ত তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

০৯:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজউক

উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই এলাকার ১৮নং সেক্টরে নির্মিত ও নির্মাণাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্বল্প সংখ্যক আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। আয়তন হবে ১৬৫৪ বর্গফুট। রাজউক ভবনে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে নগদ ২ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম ও প্রসপেক্টাস ক্রয় করা যাবে। এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজউক। রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা আবাসিক এলাকায় ১৮নং সেক্টরে নির্মাণাধীন ১৬৫৪ বর্গফুট আয়তনের এ ব্লকে অল্প সংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে রাজউকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করার জন্য আহবান করা হয়েছে।

১১:১৬ এএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement