Apan Desh | আপন দেশ

এনজিও

দারিদ্র্য বিমোচনে এনআরডিএসর গরু বিতরণ

দারিদ্র্য বিমোচনে এনআরডিএসর গরু বিতরণ

​জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)-এর বাস্তবায়নে বিশেষ বরাদ্দ ও ৩য় পর্যায়ে এ সহায়তা প্রদান করা হয়। ​বুধবার (০৪ নভেম্বর) সকালে এনআরডিএস-এর কনফারেন্স রুমে আয়োজিত বকনা গরু বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

০৬:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement