Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চার শিশু ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৪৫ জন। মঙ্গলবার (০৫ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

০৪:৪৩ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

‘৫ বছরের কম বয়সী সব শিশু পাবে হামের টিকা’

‘৫ বছরের কম বয়সী সব শিশু পাবে হামের টিকা’

হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (০৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভা কক্ষে জরুরি হাম-রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এ ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে। অতীতে টিকাদানের হার কমে আসার বিষয়ে তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেয়া হচ্ছে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। 

০৩:১৭ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement