Apan Desh | আপন দেশ

ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনও ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়। এ মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (০২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের যেকোনও অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। যা জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

০৯:৩৯ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

ঈদুল আজহার তারিখ ঘোষণা

ঈদুল আজহার তারিখ ঘোষণা

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

০৭:০৭ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আলেমদের ওপর জুলুম বরদাশত করা হবে না: ধর্মমন্ত্রী

আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, নির্যাতন বা জুলুম মেনে নেয়া হবে না। প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যেন কোনোভাবে বঞ্চনার শিকার না হয় এবং আলেম সমাজের প্রতি যেন অবিচার না করা হয়— সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকার সে নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। 

০৯:৩৩ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

হজযাত্রায় কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আগামী হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, হজ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। আগে হজ ব্যবস্থাপনা কখনো এত সুশৃঙ্খল হয়নি। কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে নির্দেশনা দিয়েছেন পিএ। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আজ ফ্লাইট যাবে ১৪টি। গতবছরের তুলনায় ১২ হাজার টাকা টিকিটের দাম কমানো হবে। খাবার পর্যটনের দেয়া হয়েছে।

০১:১০ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের