Apan Desh | আপন দেশ

ইশতেহার

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের সেমিনার

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের সেমিনার

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের সেমিনার হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার হয়। সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থার সুস্পষ্ট দিকনির্দেশনা এতে তুলে ধরা হয়েছে।

০৯:৫০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার, তারেক রহমানের নতুন রূপকল্প

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার, তারেক রহমানের নতুন রূপকল্প

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে বিএনপি। প্রথবারের মতো ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।  দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে বলরুমে এ । এবারের ইশতেহারে সাধারণ মানুষের সমস্যার সমাধান ও যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

০৩:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা জামায়াতের

৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা জামায়াতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ নামে এ রূপরেখা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। জামায়াত জানিয়েছে, এ ইশতেহার তৈরিতে অ্যাপের মাধ্যমে প্রায় ৩৭ লাখ মানুষের মতামত নেয়া হয়েছে। জনগণের প্রত্যাশা ও আধুনিক বাংলাদেশের চাহিদা বিবেচনা করেই এটি প্রণয়ন করা হয়েছে। জামায়াত সূত্রে জানানো হয়, মোট ২৬টি অগ্রাধিকারসূচি নিয়ে ইশতেহা

০৬:৫১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ইশতেহার নিয়ে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত

ইশতেহার নিয়ে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই, আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।’

১১:২৯ এএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement