ছবি: আপন দেশ
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিতির চিত্র দেখলেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন চিকিৎসক কর্মরত। ছুটিসহ বিভিন্ন কারণে অন্তত ১৬ জন উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। সকাল ৯টার মধ্যে চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন <<>> ‘জ্বালানির দাম না বাড়ানোই বর্তমান সরকারের সফলতা’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































