দুদকে কত বছরে তিন মাস?
দুর্নীতির অভিযোগে শতকোটি টাকার সম্পদের তদন্ত চেয়ে আবেদনটি দুদকে জমা পড়ে ২০২৩ সালে। পত্রটি আমলেই নেয়নি দুর্নীতি দমন কমিশন দুদক। পুলিশ কর্মকর্তা নুরে আলম ও তার ভাই সারে আলম নিয়ে দুদকের বিরুদ্ধে রিট হয় উচ্চ আদালতে। দুই বিচারপতির বেঞ্চ তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন দুদককে। ২০২৪ সালের ১৭ জানুয়ারির এ নির্দেশের পর কেটে গেছে দুই বছর নয় মাস। প্রশ্ন উঠেছে দুদকের ক্যালেন্ডারে কতো বছরে তিন মাস হয়?
১০:৩৭ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার