Apan Desh | আপন দেশ

দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৬, ২০ জুলাই ২০২৫

দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা

দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে সেনাবাহিনীর সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের পরবর্তী পদোন্নতির জন্য গঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন। এছাড়া, পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনাসদস্য এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও নিযুক্তিগত যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, যারা সৎ, নীতিবান ও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম, তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে অফিসার নির্বাচনের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন<<>>ভালো মানবিক মানুষ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: সেনাপ্রধান

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। বেসামরিক প্রশাসনকে সহায়তা করে তারা যে ত্যাগ স্বীকার করছেন, তা জাতির জন্য গর্বের। এ জন্য সেনাপ্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে সেনা ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন