ছবি: আপন দেশ
দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) স্বর্ণ-রুপার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১৩ অক্টোবর) এই দামেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
আরও পড়ুন <> দুদকের কয় বছরে হাইকোর্টের তিন মাস?
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































