Apan Desh | আপন দেশ

মুখ্যমন্ত্রী

রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থানাপতি

রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থানাপতি

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের শক্ত অবস্থান ছিল। এবার সে সমীকরণ বদলে দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তার দল তামিলগা ভেট্রি কাজাগাম বিপুল জনসমর্থন অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কয়েক দিনের টানটান রাজনৈতিক আলোচনা, জোটসঙ্গীদের সমর্থন এবং নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়েছে বিজয়ের। রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বিজয়ের। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাকে।

১১:২১ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সে হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (০৮ মে) কলকাতায় বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।  শনিবার (০৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে।

০৬:১০ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী

ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য পশ্চিমবঙ্গ ছিল দীর্ঘদিন ধরেই এক ‘অজেয় দুর্গ’। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি হওয়ায় এ রাজ্য জয় করা দলটির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপির বড় ধরনের নির্বাচনী সাফল্যের পর এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? দলটি রাজ্যে নিজেদের শক্ত অবস্থান সুদৃঢ় করতে একজন প্রভাবশালী ও গ্রহণযোগ্য মুখকে সামনে আনার পরিকল্পনা করছে। এমনকি প্রথমবারের মতো একজন নারী নেত্রীকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না।

০৮:৫৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ: