Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায় রোববার (০৯ আগস্ট) টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া বিপণন বিভাগ। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকা এবং সরাইল ও বিজয়নগর উপজেলার নির্ধারিত কিছু অংশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব এলাকার চারটি সিএনজি ফিলিং স্টেশনসহ সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এ সংযোগ বিচ্ছিন্নকরণের আওতায় থাকবেন। একই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

১১:৪৮ এএম, ৯ আগস্ট ২০২৬ রোববার

জয়ের পর হাঁস কোলে সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা 

জয়ের পর হাঁস কোলে সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল ও আশুগঞ্জ) নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী প্রতীক ‘হাঁস’ কোলে নিয়েই নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি প্রতীক হিসেবে হাঁস বেছে নেয়ার কারণ উল্লেখ করেন ও তার বেড়ে ওঠার গল্পও করেন। ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

০৪:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement