Apan Desh | আপন দেশ

শিল্প-সংস্কৃতি

আজ বিশ্ব শিল্পকলা দিবস

আজ বিশ্ব শিল্পকলা দিবস

প্রতিবছর ১৫ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শিল্পকলা দিবস। মহান ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনকে স্মরণ করে দিনটি উদ্‌যাপন করা হয়। শিল্প, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরতেই এ দিবসের প্রবর্তন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট (আইএএ) এ দিবস ঘোষণার মাধ্যমে বিশ্বব্যাপী শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের অবদানকে স্বীকৃতি দেয়ার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। মানবসভ্যতার শুরু থেকেই শিল্প মানুষের অনুভূতি, চিন্তা ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে কাজ করে আসছে। গুহাচিত্র থেকে শুরু করে আধুনিক ডিজিটাল আর্ট—প্রতিটি ধাপেই শিল্প মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। বিশ্ব শিল্পকলা দিবস আমাদের সে দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং শিল্পের শক্তিকে নতুন করে উপলব্ধি করতে শেখায়।

০৯:২৭ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

শিল্পকলার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, প্রদর্শনী বাতিল

শিল্পকলার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, প্রদর্শনী বাতিল

স্বৈরাচার আওয়ামী লীগের নানা অপকর্মের দোসর এহসান আজিজ বাবুর ‘দেশ নাটক’ মঞ্চায়নকালে শিল্পকলা অ্যাকাডেমি অবরোধসহ বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেশ নাটকের "নিত্য পুরাণ" নাটক মঞ্চায়নের খবর পেয়ে ব্যানারসহ একাডেমির বাইরে অবস্থান নেয় তারা। এরপর  দেশ নাটকের বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্র জনতা। রাত ৯টায় শিল্পকলা একাডেমির ডিজি এসে ছাত্র জনতার সঙ্গে কথা বলেন। শর্ত মেনে শেষ পর্যন্ত দেশ নাটকের প্রদর্শনী বাতিল করেছে।

০৮:৫৭ পিএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement