ছবি: আপন দেশ
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সারাদেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এতে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা। বর্তমানে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
আহত এ ক্ষুদে ক্রীড়াবিদকে দেখতে মঙ্গলবার (০৫ মে) সকালে হাসপাতালে ছুটে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আহত সোহাদার চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
হাসপাতালে সোহাদার চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন প্রতিমন্ত্রী। চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে অভয় দিয়ে তিনি বলেন, তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে আমিনুল হক স্পষ্ট জানান যে, এ মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা সোমবার (০৪ মে) শহীদ বরকত স্টেডিয়ামে নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এ ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































