বিএনপির চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা কাল। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির ঘোষণা করবেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় সরকার জড়িত বলে অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, একই ট্রেন কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিলো। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। সরকারই এর জন্য দায়ী। ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা কে করেছে তা এখন জনগণের কাছে সুস্পষ্ট।
তদন্তের আগে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য ডিএমপি কমিশনারের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো পূর্ব পরিকল্পনা। আমরা বার বার বলি, সরকার এখন জঙ্গি, নাশকতার নাটক করবে। সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে, রেলওয়ের ঘটনাটাও তাই।
সরকার রাশিয়া ও ভারতের ওপর ভর করে একতরফা নির্বাচনের পায়তরা করছে বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, গোটা জাতি এক ভয়ংকর জঙ্গলের মধ্যে বাস করছে। যাতে করে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা, ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা যায়। শেখ হাসিনা ভাবছেন রাশিয়া, ভারত আছে, আমার ভয় কিসের? তারা সমর্থন দিলে কিসের ভোট সেন্টার, কিসের ভোটার, স্বচ্ছ নির্বাচন লাগবে?
টিআইবি-সুজন ‘ভুয়া’, এরা বিএনপির দোসর
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক তাতে ভারতের কোনো যায় আসে না। রাশিয়ার তো নিজের দেশেই গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়তন্ত্রের শাসন। ভারত নিজে গণতান্ত্রিক দেশ কিন্তু সে অন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটা চাচ্ছে না। যে ক‘জন কর্তা ব্যক্তিরা এসেছেন তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে আজকে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিচ্ছেন। এতে বাংলাদেশের মানুষ বিস্মিত ও হতবাক।
ভারতের বর্তমান অবস্থানকে ‘বড় দুর্ভাগ্যজনক’ অভিহিত করে রিজভী আরও বলেন, আমি জহরলাল নেহেরুর একটি বই পড়েছিলাম ‘অব ইন্ডিয়া’। তাতে এক জায়গায় তিনি বলেছেন, ফর এসমল নেশন স্ট্যাট ইজ গ্রুথ ইট ওয়াজ সারভাইভ অনলি কালচারাল অটোনোমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেট এরিয়া। আজকে কি সেই পলিসি বাস্তবায়ন করতে চাচ্ছে ভারত? যে তারা তাদের আশে-পাশে ইন্ডিন্ডেন্ট টেরিটরি দেখতে চায় না। বড়জোড় একটা কালচারাল অটোনোমাস সাংস্কৃতিক স্বায়ত্বশাসিত এরিয়া তাদের পরিচালনায়, এই মনোবৃত্তিরই পরিপূরক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এটা বড়ই দুর্ভাগ্যজনক।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































