ছবি: আপন দেশ
রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে আগুন ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
শনিবার (২২ আগস্ট) রাতে খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের খিলপাপাড়া এলাকার রয়েল মেডিকেলের ৭ তলা ভবনের নিচতলায় আগুনের খবর পাওয়া যায়। এর ২ মিনিটের মাথায় খিলগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন<<>> দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক
পরবর্তীতে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১১টার ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তদন্তসাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































