Apan Desh | আপন দেশ

কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মেট্রোরেল চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:০২, ১২ ডিসেম্বর ২০২৫

মেট্রোরেল চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল। যাত্রীসেবাও চলমান আগের মতোই থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।

আরও পড়ুন : শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

এর আগে স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষমেশ স্বস্তির বার্তা দিয়েছে ডিএমটিসিএল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ