ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই। এ শহরের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটের ব্যবধানে ৭টি বিস্ফোরণ ঘটেছে।
বুধবার (০৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের মেহের সংবাদ সংস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে ওই এলাকা। তবে ঘটনাটির ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
আরও পড়ুন <<>> পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট
এদিকে ইরাকের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে এ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। অবশ্য বিস্ফোরণের বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি আরব আমিরাত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































