Apan Desh | আপন দেশ

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫২, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ১০:৫৩, ১৭ জুলাই ২০২৬

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

ছবি : আপন দেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আগামী ২০ জুলাইকে লক্ষ্য নিয়ে ফল প্রস্তুতের কাজ চলছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য ধরে সব কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়