ছবি : সংগৃহীত
বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন।
নতুন এ বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস) কর্তৃক প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।
অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৯০ দিনের অনুমতি দেয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এ বিধি কার্যকর হবে।
নতুন বিধি অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নির্ধারিত এ সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদে নবায়নের জন্য আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করে পুনরায় প্রবেশের আবেদন করতে হবে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটি অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ।
আরও পড়ুন : ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৭
প্রশাসন বলছে, অতীতে বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারীদের অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থে বিপুল চাপ সৃষ্টি করছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































