Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৮, ২৩ জুন ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম দেড় শতাংশের বেশি কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার বাড়াতে পারে; এমন প্রত্যাশায় ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

মঙ্গলবার (২৩ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১৯ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ দশমিক ১০ ডলারে নেমে এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, চলতি সপ্তাহে তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেলেও শক্তিশালী ডলারের কারণে সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। ফেডের সম্ভাব্য সুদের হার বাড়ার প্রত্যাশায় ডলার ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

গত সপ্তাহের শেষ দিকে ডলার এক বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি স্থিতিশীল ছিল। এর ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch