Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁওয়ে ডিভাইস ও প্রশ্নপত্রসহ ৭ পরীক্ষার্থীকে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১২:৫৭, ৮ ডিসেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে ডিভাইস ও প্রশ্নপত্রসহ ৭ পরীক্ষার্থীকে আটক

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিভাইস ও প্রশ্নপত্রসহ ৭ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বিভাগে পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। সকাল ১০টা থেকে ১ ঘণ্টার এই লিখিত পরীক্ষা হয়। 

আরও পড়ুন<<>> গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘুষকাণ্ড, বাসায় ডেকে পেটালেন পাওনাদারদের

আজ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়েছে সেগুলো হলো- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। এসব জেলায় ওই দিন একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭জন।

এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ