Apan Desh | আপন দেশ

পাপ

সাকিব আউট, দেশের অধিনায়ক শান্ত

সাকিব আউট, দেশের অধিনায়ক শান্ত

বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব থেকে বাদ পরেছেন সাকিব আল হাসান। তার জায়গায় তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব দেয়া হয়েছে তরুণ নাজমুল হোসেন শান্তকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। সাকিবের অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও কিউইদের মাটিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। এ দুই সিরিজে বাংলাদেশের হয়ে নেতৃত্বটা দারুণভাবেই উপভোগ করেছেন তিনি। শান্ত তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

০৯:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ