সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
০২:৩৬ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার