ফ্যাসিস্টরা শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা করছে: পাবিপ্রবি ভিসি
নতুন বাংলাদেশের যাত্রা, অগ্রগতি পরিকল্পিতভাবে বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা। তারা দেশের বিভিন্ন স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা ভয়, আতঙ্ক, ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। তিনি বলেন, গত ২০ বছর ধরে বৈধ শাসক ছিল না। আইনের শাসন, ভোটাধিকার ছিল না। ফ্যাসিস্টদের অপশাসনে জনসাধারণ অতিষ্টি হয়ে আন্দোলন সংগ্রাম করে ছাত্র-জনতার অভুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে।
০৫:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার