রহিমা ফুডের শেয়ারে কারসাজির প্রমাণ পেল বিএসইসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারের দামে কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্তে দেখা গেছে, একই ব্যক্তি একাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে নিজের কাছেই শেয়ার কেনাবেচা করেছেন। এতে শেয়ারের প্রকৃত মালিকানা পরিবর্তন না হলেও বাজারে কৃত্রিম লেনদেন ও চাহিদা তৈরি হয়েছে।
১২:১৬ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার