অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে বিশেষ তদারকি কমিটি
ঢাকা মহানগরীতে ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটি প্রধানমন্ত্রী নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে কাজ করবে। রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
০৭:০২ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার