Apan Desh | আপন দেশ

প্রাণী সম্পদ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামীতে গবেষণা খাতে আরও বেশি বরাদ্দ দেয়া হবে। গবেষণা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিষ পালনকে জনপ্রিয় করার ওপর  গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু ঘাসের চাষ সম্প্রসারণ করা গেলে মহিষ পালন বিকাশের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তবে ভবিষ্যতে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাবে। তাই সীমিত জায়গায় কীভাবে লাভজনকভাবে মহিষ পালন করা যায়, সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

০৬:০৮ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে হজরত খানজাহানের (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। তবে অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা বলেন।

০৯:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement