Apan Desh | আপন দেশ

ভূমি জরিপ

বোদায় ভূমি ব্যবস্থাপনা-জরিপ সংক্রান্ত মতবিনিময় সভা

বোদায় ভূমি ব্যবস্থাপনা-জরিপ সংক্রান্ত মতবিনিময় সভা

পঞ্চগড়ের বোদায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড়ে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে বোদা পৌর সদরের মুসলিমপুর ও আইয়ুবগঞ্জ মৌজার ভূমি মালিকদের সঙ্গে ভূমি জরিপ সংক্রান্ত মত বিনিময় সভা হয়েছে। বোদা উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. ফিরোজ খান নুনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার রেহনুমা তরাননুম, বোদা পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক মো. দিল রেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

০৯:১০ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিসেবার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর ইউএনও ইসমাইল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মুহ: হুমায়ুন কবির, সদর উপজেলা এসিল্যান্ড আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের অনান্যরা।

০৮:১৫ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

গাজীপুরের শ্রীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে “ভূমিসেবা মেলা-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ-প্রতিপাদ্যে ভূমিসেবা মেলা-২০২৬  আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ঘুষ দেয়া ও নেয়া-দুইটিই অন্যায়। ভূমি সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক ও কার্যকর হলে মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি দুর্নীতির সুযোগও হ্রাস পাবে।

০৩:৪৪ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement