ছবি: আপন দেশ
পঞ্চগড়ের বোদায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড়ে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে বোদা পৌর সদরের মুসলিমপুর ও আইয়ুবগঞ্জ মৌজার ভূমি মালিকদের সঙ্গে ভূমি জরিপ সংক্রান্ত মত বিনিময় সভা হয়েছে।
বোদা উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. ফিরোজ খান নুনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার রেহনুমা তরাননুম, বোদা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. দিল রেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
আরও পড়ুন<<>>রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ
সভায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বোদা উপজেলার ১০টি ইউনিয়নে ভূমি জরিপ কাজ সম্পন্ন হলেও বোদা পৌরসভার মুসলিমপুর এবং আইয়ুবগঞ্জ মৌজার ভূমি সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘদিন এ দুটি মৌজার জরিপ কাজ সাময়িকভাবে স্থাগিত রাখে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































