কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তা ছাড়া নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।
১১:৪৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার