বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নাটোরে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নাটোরে র্যলি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতাল চত্বর থেকে নাটোর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।
০৫:১০ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার