Apan Desh | আপন দেশ

বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে দুটি বিশেষ ডাটা প্যাকেজ চালু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)। প্যাকেজ দুটির নাম দেয়া হয়েছে ‘তারুণ’ ও ‘অদম্য’।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকায় নিজ বাসভবনে ডাটা প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

এসময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক পরিচালনা পর্ষদ সভার চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং টেলিটকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেলিটক জানিয়েছে, ‘তারুণ্য’ প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন। অন্যদিকে ‘অদম্য’ প্যাকেজে রয়েছে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা, যার মেয়াদ ৫০ দিন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়