Apan Desh | আপন দেশ

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৯, ৫ নভেম্বর ২০২৬

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি খানজাহান আলীর মাজারে যান। 

প্রধানমন্ত্রী মাজারে ফাতেহা পাঠ করেন ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এ প্রথম তারেক রহমান বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজারে গেলেন।

আরও পড়ুন <> মানুষের কল্যাণেই হোক প্রযুক্তির অগ্রগতি: রাষ্ট্রপতি

এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রীর।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়