Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: আপন দেশ

লাইন রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের জন্য ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

এর মধ্যে খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সব মিলিয়ে তিনটি ফিডারে মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন <> আজ যেমন থাকবে আবহাওয়া

এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ, বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়