Apan Desh | আপন দেশ

আজ যে কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৪৮, ১৬ ডিসেম্বর ২০২৫

আজ যে কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাকার মেট্রোরেল। ছবি : আপন দেশ

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের তথ্যমতে, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ সময় মেট্রোরেলের সব স্টেশনেই ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্যারাজাম্প চলাকালে আকাশপথে নামা প্যারাট্রুপারদের নিরাপত্তা এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সময়টুকুতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে বলে স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এজন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত