Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা যেসব কারণে বাতিল হতে পারে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৭, ২২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা যেসব কারণে বাতিল হতে পারে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বা‌তিল হ‌তে পা‌রে, তা জা‌নি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

শ‌নিবার (২২ আগস্ট) দূতাবাসের সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে এক পো‌স্টে এ-সংক্রান্ত বার্তা দেয়া হয়।

এতে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement