Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৮, ২৭ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি : আপন দেশ

ইরান-কাতারের মধ্যে আসন্ন বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম  ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার কারণে তেলের বাজারে আশাবাদ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া তেল সরবরাহের সংকটও কিছুটা কমতে পারে।

আরও পড়ুন : নিজ বাড়িতে মডেল খুন

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহণ হওয়ায়, এটি স্বাভাবিক হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়