Apan Desh | আপন দেশ

নিজ বাড়িতে মডেল খুন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৬, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৫১, ২৭ আগস্ট ২০২৬

নিজ বাড়িতে মডেল খুন

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে নিজ ঘরে মুসকান নামের এক মডেলকে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে তার জিম ট্রেইনার পলাতক থাকায় পুলিশ তাকেই মূল সন্দেহভাজন হিসেবে খুঁজছে।

বুধবার (২৬ আগস্ট) বাড়িতে একা ছিলেন মুসকান। এ সময় হামলাকারী ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুসকানের বন্ধু আমান জানান, অভিযুক্ত জিম ট্রেইনার কিছুদিন ধরেই মুসকানকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। ফলে পরিবারের সন্দেহ শুরু থেকেই ওই ট্রেইনারের দিকে।

আরও পড়ুন: নিরাপদে আছি, চিন্তা করবেন না: অপু বিশ্বাস

অতিরিক্ত উপপুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানান, আসামিকে ধরতে এলাকায় অভিযান চলছে। পাশাপাশি ঘটনার আশপাশের সব সিসিটিভি ফুটেজ দেখে ঘাতককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়