ছবি: আপন দেশ
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের উত্তর চর রমণী গ্রামের এক প্রবাসীর স্ত্রী কে গলায় চুরি ধরে হত্যার করার ভয় দেখিয়ে ধর্ষর্ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আল আমিন ছৈয়ালকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-১১।
গ্রেফতার আল আমিন ছৈয়াল একই এলাকার আবু ছেয়ালের পুত্র।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।
আরও পড়ুন<<>>স্কুলের অফিসকক্ষে দুই শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল
তিনি জানান, গত ২৯ মে রাত আড়াইটার দিকে উত্তর চর রমণী মোহন গ্রামের এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যান। এ সময় ঘরের বাহিরে ওৎ পেতে থাকা আল আমিন তাকে জোরপূর্বক ধরে বাড়ির পাশ্বের সুপারী বাগানে নিয়ে যায়। পরে প্রবাসী স্ত্রী চিৎকার করার চেষ্টা করলে তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে এঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদ পেয়ে নোয়াখালী জেলার মাইজদী মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধায় এসআরবি-১১ তাকে গ্রেফতার করে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































