Apan Desh | আপন দেশ

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ২৪ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২০, ২৪ এপ্রিল ২০২৪

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত

রাঙামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। তবে প্রাথমিকভাবে তিনি হতাহতের পরিচয় জানা যায়নি। তারা সাজেক-উদয়পুরের সীমান্ত সড়কের নির্মাণের কাজ করতে যাচ্ছিলেন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সাজেকের উদয়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিকেরা সাজেক-উদয়পুরের সীমান্ত সড়কের নির্মাণের কাজ করতে গাজীপুর থেকে উদয়পুর যাচ্ছিলেন। যাওয়ার পথে ট্রাকটি ছয়নাল ছড়ায় পাহাড়ে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ট্রাকে মোট লোক ছিল ১৭ জন। ছয়জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারও দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাম্প ট্রাক দুর্ঘটনায় ছয়জন মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। এলাকাটি দুর্গম হওয়াতে ওখানে পৌঁছাতে একটু সময় লাগছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch