ইবির নতুন রেজিস্ট্রার হলেন আতিকুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৯ আগস্ট হতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে শনিবার থেকেই পুনরাদেশ না দেয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এ পদে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।
০৭:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার