Apan Desh | আপন দেশ

অস্কার পুরস্কার

অস্কারে বড় পরিবর্তন

অস্কারে বড় পরিবর্তন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মে আনা হয়েছে একাধিক সংশোধন। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে মানুষের সৃজনশীল ভূমিকায়। এআই ব্যবহারে নতুন নীতি: অ্যাকাডেমি জানিয়েছে, এআই পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে সৃজনশীল কাজের কেন্দ্রে মানুষ থাকতে হবে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেন, এআই কোনো কাজকে বাড়তি সুবিধা বা অসুবিধা দেবে না। মূল্যায়নের সময় মানুষের অবদানই বিবেচনায় থাকবে। প্রয়োজনে নির্মাতাদের কাছে এআই ব্যবহারের বিস্তারিত তথ্যও চাওয়া হতে পারে।

০৮:৫৯ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ঘরে বসেই দেখুন অস্কারের সেরা ছবি

ঘরে বসেই দেখুন অস্কারের সেরা ছবি

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা পাওয়া এ আলোচিত সিনেমাটি এখন ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। অস্কারের জমকালো আয়োজনে ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা সহ-অভিনেতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নেয়। ছবিটির নির্মাতা পল থোমাস অ্যান্ডারসন পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও প্রযোজনায়ও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন, যা বিচারকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

০৫:২৮ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (০৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

০৪:৩৯ পিএম, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement